প্রকাশ : ১১ জানুয়ারী ২০২৪ ০৬:৪২ এএম
রামগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ২
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা বাউরখাড়া গ্রামে ৯ জানুয়ারি মঙ্গলবার রাতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রামগঞ্জ থানা মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত দু’ আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় এক গ্রাম পুলিশের মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে স্হানীয় দুই যুবক বাড়ির পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশু কন্যার বাবা বাদী হয়ে বাউরখাড়া গ্রামের মন্দার বাড়ির আবদুল হান্নানের ছেলে শাহরিয়ার আলম (২০) ও মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ির আবদুর রহিমের ছেলে রবিন হোসেন (২১) নামের দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার আলম ও রবিন হোসেনকে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, ২০২১ সালে তার বড় মেয়েকে একই ইউনিয়নের বাউরখাড়া গ্রামের মন্দার বাড়ির হারুন মিয়ার ছেলে মো. বাহার হোসেন জোরপূর্বক ধর্ষণ শেষে শ্বাস রোধে হত্যা করে। এ ঘটনায় রামগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ বাহারকে গ্রেফতার করে। বর্তমানে বাহার জেলে রয়েছে। সেই ক্ষত না শুকাতেই ৯ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে তার ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনি রামগঞ্জ থানায় মামলা করতে বলেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে ১০ জানুয়ারি বুধবার লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১১ মাস আগে
রামগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ২