কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।গ্রেফতাররা হলেন- সদর ইউনিয়নের গদা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সুজন (২২), ঝরিয়ালের ছেলে লিটন (৩২), মজাকফার আলীর ছেলে নুরনবী (২৪), দুরাকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অর্নব (১৮), মধ্যরাজিব গ্রামের ছাইয়াদুল ইসলামের ছেলে রফিক ইসলাম( ১৫)।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে থাই জুয়ার সাথে জড়িত আছেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে কোটি টাকা হাতিয়েছেন। এ জুয়ারিরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোবাইল, কম্পিউটার, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, নকল ভিসা ও প্রতারণার বিভিন্ন সরঞ্জামসহ নগদ তিন লক্ষ ছাপান্ন হাজার টাকা জব্দ করা হয়।এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, অনলাইন জুয়ারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় মামলা: ২ দিনেও গ্রেফতার হয়নি মূল আসামিরা

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

বেগমগঞ্জে আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার

মন্তব্য করুন