পাথরঘাটায় অস্ত্র ও মাদকসহ আটক ১

পাথরঘাটায় অস্ত্র ও মাদকসহ আটক ১

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

পাথরঘাটায় অস্ত্র ও মাদকসহ আটক ১

পাথরঘাটায় অস্ত্র ও মাদকসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ৫ টি এয়ার গান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও বিদেশি মদসহ ১জনকে আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টার পর পাথরঘাটার মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। ঐ অভিযানে খুলনা থেকে পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫ টি অবৈধ এয়ারগান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ১ বোতল বিদেশী মদকসহ শেখ মোমিনুর ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ড।  আটক শেখ মোমিনুর ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানার মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা।পাথরঘাটা কোস্টগার্ড অপারেশান্স অফিসার লেফটেন্যান্ট হাসান মেহেদী বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অস্ত্র ও মাদক মাদক বরগুনার পাথরঘাটা হয়ে নদীপথে লঞ্চযোগে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো।তিনি আরও বলেন, জব্দ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ব্যক্তিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

২টি শুটারগান ও মাদকসহ কুখ্যাত অস্ত্রব্যবসায়ী আটক

২টি শুটারগান ও মাদকসহ কুখ্যাত অস্ত্রব্যবসায়ী আটক

টেকনাফে অস্ত্র-গুলিসহ আটক ২

টেকনাফে অস্ত্র-গুলিসহ আটক ২

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

খোকসায় অস্ত্র ও গুলিসহ আটক ১

খোকসায় অস্ত্র ও গুলিসহ আটক ১

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

মন্তব্য করুন