ভাঙ্গায় গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

ভাঙ্গায় গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ভাঙ্গায় গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

ভাঙ্গায় গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে গভীর রাতে সৌদি প্রবাসীর ২২ শতাংশ ফসলি জমি দখল ও ঔষধ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।সম্প্রতি উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের সৌদি প্রবাসী পলাশ মাতুব্বর ও আদম আলীর  জমি একই গ্রামের মিরাজ মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে দখলের এ অভিযোগ উঠে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে পলাশ মাতুব্বর ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে সৌদি প্রবাসী আদম আলী অভিযোগ করে জানান, ‘আমাদের বাড়ির সাথে ১০০ নং নিশ্চিন্তাপুর মৌজার, ১৯২ খতিয়ানে, বি,এস ৯১৫ নম্বর দাগে ২২ শতাংশ জমি বহুবছর ধরে ভোগদখল করে আসছি। আমার দাদা মুনসুর আলী মাতুব্বর প্রায় ৮৫ বছর আগে আর এস রেকর্ড মূলে এই ২২ শতাংশ জমির মালিক হন। ওয়ারিশমূলে এস,এ এবং বি,এস আমার বাবা খবির মাতুব্বর রেকর্ড মূলে মালিক হন। বাপ-দাদা থেকে এই সম্পত্তির মালিক এখন আমরা ৫ ভাই। প্রায় শতবছর ধরে এই সম্পত্তি আমরা চাষাবাদ করে আসছি। আমরা সবাই প্রবাসে বসবাস করি। আমাদের কাগজপত্র সব ঠিক থাকার পরও গ্রামের লাঠিয়াল বাহিনী রাতের আঁধারে আমাদের জমি দখল এবং ক্ষেতের ফসল ঔষধ দিয়ে নষ্ট করে ফেলেছে।’প্রবাসী পলাশ মাতুব্বরের অভিযোগ সূত্রে জানা যায়, এই সম্পত্তি ক্রয় সূত্রে আমার দাদা পরে আমার বাবা তারপর আমরা জমি ভোগ দখল করে আসছি।  ৮০/৮৫ বছর পর এলাকার লাঠিয়াল বাহিনী মিরাজ মাতুব্বর ও তার লোকজন ২২ শতাংশ জায়গা জোর পূর্বক রাতের আঁধারে দখল করে ছাপড়া উঠায় । এ সম্পত্তি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠক হলেও মিরাজ ও তার লোকজন শালিস মানছেন না।এ বিষয়ে অভিযুক্ত মিরাজ মাতুব্বর জানান, আমরা ৩০-৪০ বছর ধরে ঢাকায় কাজ কর্ম করি। পলাশ মাতুব্বরেরা জমি খাইতেছিল কিন্তু  আমার কাগজ পত্র আছে। তাই আমি দখল করেছি।এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার এস,আই শওকত হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

ইতালির আশায় শিবচরের হতদরিদ্র আলীর স্বপ্ন ডুবল ভূমধ্যসাগরে

ইতালির আশায় শিবচরের হতদরিদ্র আলীর স্বপ্ন ডুবল ভূমধ্যসাগরে

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সন্ত্রাসী কায়দায় বাউন্ডারি ভাঙচুর, প্রবাসীর জমি দখলের চেষ্টা

বাসাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ নারী নিহত, আহত ২৫

বাসাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১ নারী নিহত, আহত ২৫

মন্তব্য করুন