নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ জন দালালকে গ্রেফতার করেছে র‍্যাব।২৭ আগস্ট রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতার দালালরা হলেন পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মো. মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক (৩৩), আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাউদ্দিন (৩৮), আবদুর রহিম রাসেল (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাসির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১)।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতাররা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজোশে সাধারণ মানুষের থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সুধারাম ও বেগমগঞ্জ থানার আঞ্চলিক পাসপোর্ট এলাকায় তারা সিন্ডিকেট তৈরী করে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট তৈরী করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে ঝটিকা অভিযান, ৮ দালাল আটক

কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে ঝটিকা অভিযান, ৮ দালাল আটক

ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয় থেকে দালাল চক্রের এক সদস্য আটক

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয় থেকে দালাল চক্রের এক সদস্য আটক

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ১৪ জন আটক

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ১৪ জন আটক

মন্তব্য করুন