প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ০১:৫৮ এএম
মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ মামলায় মো. ফিরোজ মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ মার্চ মঙ্গলবার সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ফিরোজ মিয়া (২৫) মানিকগঞ্জ জেলার শিমুলিয়ার মৃত বশির উদ্দিনের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন মো. ফিরোজ মিয়ার বোন মোছা. মৌসুমী আক্তার (৩৩) ও একই এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো. সেলিম (২৩)।
মামলার এজহার থেকে জানা যায়, ভুক্তভোগী ওই যুবতী মাঝে মাঝে মানিকগঞ্জ উপজেলার শিমুলিয়ায় তার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যেতেন। একপর্যায়ে ওই বাড়ি সংলগ্ন অপর বাড়ির মালিক ফিরোজ মিয়ার সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরিচয়ের সূত্র ধরে ৭ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ফিরোজ মিয়া তার বোন মোছা. মৌসুমী ও সেলিম মিয়ার মাধ্যমে ভুক্তভোগী নারীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। একপর্যায়ে বিয়ের আশ্বাসে মৌসুমী ও সেলিমের সহযোগিতায় ফিরোজ মিয়া ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
এজহারে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ গত ৩ জানুয়ারি দুপুরে ফিরোজ বিয়ের প্রলোভন দেখিয়ে মোছা. মৌসুমী ও সেলিম মিয়ার সহযোগিতায় ধর্ষণ করেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন এশিয়ান টিভিকে বলেন, ভুক্তভোগী ওই নারী এ ঘটনায় গত ২৪ জানুয়ারি বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে প্রযুক্তির সহায়তায় সদর থানার এসআই মো. বাবলু মিয়ার সমন্বয়ে পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে ফিরোজ মিয়াকে গ্রেফতার করে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
মানিকগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার