হারাগাছে ইয়াবা-হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৩

হারাগাছে ইয়াবা-হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৩

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

হারাগাছে ইয়াবা-হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৩

হারাগাছে ইয়াবা-হিরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের হারাগাছে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ তিনজন গ্রেফতার করেছে পুলিশ।২১ আগস্ট সোমবার তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০ আগস্ট রোববার সন্ধায় তাদেরকে পশ্চিম ও পুর্ব পোদ্দারপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে মকসুদারের ছেলে কামাল হোসেন, একই গ্রামের মুত ইয়ামিন আলীর ছেলে মিজানুর রহমান মিজান ও পুর্ব পোদ্দারপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আইদুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে এক বাড়িতে মাদকদ্রব্য বেচাবিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তার নেতৃত্বে এসআই কামনাশিষ ও একদল পুলিশ পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে মকসুদারের ছেলে কামাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি কামাল হোসেন, মিজানুর রহমান মিজান ও আইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

একযুগ পর পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি গ্রেফতার

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় মামলা: ২ দিনেও গ্রেফতার হয়নি মূল আসামিরা

সাংবাদিক রিজুর ওপর হামলার ঘটনায় মামলা: ২ দিনেও গ্রেফতার হয়নি মূল আসামিরা

মন্তব্য করুন