চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রামে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকসা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা তন্ময়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার এস.আই. আব্দুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের পশ্চিমপাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজি অটোরিক্সা থেকে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও ২ মাদক কারবারী পালিয়ে যায়। পুলিশ মাদক আইনে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা তন্ময় জানান, মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে সিএনজি অটোরিকসায় পরিত্যাক্ত অবস্থায় ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ৈর করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

এনায়েতপুরে ২৪ বোতল মদসহ আটক ১

সিলেটে ভারতীয় মদসহ যুবক আটক

সিলেটে ভারতীয় মদসহ যুবক আটক

ভারতীয় মদসহ শাবিপ্রবির ২ শিক্ষার্থী আটক

ভারতীয় মদসহ শাবিপ্রবির ২ শিক্ষার্থী আটক

কাপ্তাইয়ে ১৫৫৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

কাপ্তাইয়ে ১৫৫৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

মন্তব্য করুন