ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের ফের নীলক্ষেত অবরোধ

ঢাকা কলেজ প্রতিনিধি: সিজিপিয়ের শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে ফের নীলক্ষেত অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। ২২ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় তারা। পরে বেলা ১ টার দিকে আন্দলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ২০ আগস্ট রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করে তারা।আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীদের দাবি নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে ৩ বিষয় পর্যন্ত মানোন্নয়নের সুযোগ দেয়া। যাতে তারা পরবর্তী বর্ষে প্রমোশন পেতে পারে।শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত এলাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন চলাচলকারি সাধারণ মানুষ। যানজটের কারনে বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন।এদিকে অবরোধ তুলে যানচলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ। তিনি এখন  নীলক্ষেত মোড়ে আছেন ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

কুমিল্লায় দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট

কুমিল্লায় দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট

নওগাঁয় শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

নওগাঁয় শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

নেত্রকোণায় রিয়াদ হত্যার বিচারের দাবিতে অবরোধ

নেত্রকোণায় রিয়াদ হত্যার বিচারের দাবিতে অবরোধ

রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন

রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধ পালন

দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের

দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের

মন্তব্য করুন