গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। ১৭ মার্চ রোববার দিবাগত রাত বারোটার দিকে জহিরুল ইসলাম (৪০), রাত আড়াইটার দিকে মোতালেব (৪৫), সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টায় শিশু সোলায়মান (৯) ও সকাল পৌনে সাতটার দিকে শিশু রাব্বি (১৩) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।জহিরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আয়নাল ফকিরের ছেলে। মোতালেব টাঙ্গাইলের মধুপুর থানার মৃত মোহাম্মদ আলীর ছেলে। শিশু সোলায়মান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শফিকুল ইসলামের ছেলে। শিশুর রাব্বি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মো. শাহ আলমের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা ৬৫-৯৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।এর আগে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাইবা (৩), আরিফুল ইসলাম (৩৫), মহিদুল (২৪), নার্গিস খাতুন (২২), মনসুর আলী ও সোলাইমান মোল্লা মারা যান।গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিগঞ্জে চেয়ারম্যানের ছেলেদের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

শ্রীনগরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

মধুপুরে মাহিন্দ্রা-প্রাইভেট সংঘর্ষে নিহত ২, আহত ৯

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

মন্তব্য করুন