নববর্ষ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

নববর্ষ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

নববর্ষ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

নববর্ষ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঈদ ও নববর্ষ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ পুরান ঢাকার সর্বস্তরের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। ১৪ এপ্রিল রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পুরান ঢাকার নাজিরা বাজারের বাসভবনে আগতদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন।ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং নববর্ষ উপলক্ষে নাজিরা বাজারের বাসভবনে নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের ঢল নামে। শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীসহ সকলের পরিবারের খোঁজ খবর নেন এবং বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান মোহাম্মদ সাঈদ খোকন।এসময় মোহাম্মদ সাঈদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঈদুল ফিতর মুসলিম ধর্মের একটি বড় উৎসব। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। আমার নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীর খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমার সাধ্যমত বিগত দিনেও আমি এবং আমার পরিবার নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এ সময় দলকে পুরান ঢাকায় আরও শক্তিশালী করতে আগত নেতাকর্মীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা-৬ আসনের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাসহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের শুভেচ্ছা বিনিময়

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা যুগান্তকারী সিদ্ধান্ত: সাঈদ খোকন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা যুগান্তকারী সিদ্ধান্ত: সাঈদ খোকন

লন্ডন-নিউইয়র্কের চেয়ে ঢাকায় ছিনতাই-অপহরণ কম: সাঈদ খোকন

লন্ডন-নিউইয়র্কের চেয়ে ঢাকায় ছিনতাই-অপহরণ কম: সাঈদ খোকন

মন্তব্য করুন