রাজধানীতে ‘বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ’র উদ্বোধন

রাজধানীতে ‘বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ’র উদ্বোধন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

রাজধানীতে  ‘বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ’র উদ্বোধন

রাজধানীতে ‘বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৬তম বার্ষিক গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৩ নভেম্বর সোমবার থেকে এ ক্যাম্পেইন চলবে ১৯ নভেম্বর রোববার পর্যন্ত।সোমবার রাজধানী ঢাকার গ্রীন গার্ডেন রুফটপে আনুষ্ঠানিকভাবে জিইএন বাংলাদেশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনের সূচনা করা হয়।৭৮টিরও বেশি অংশীদার প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই বছরের উদযাপনে বাংলাদেশের ৮টি বিভাগের ৩০টি জেলা জুড়ে ২০০টিরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চেম্বার অফ কমার্স, অ্যাসোসিয়েশন, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং যুব সংস্থাগুলো এতে অংশগ্রহণ করবে।আশা করা হচ্ছে, এতে সরাসরি লক্ষাধিক ব্যক্তি এবং অনলাইনে ৩ মিলিয়ন লোক অংশগ্রহণ করবে।জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান বাংলাদেশে উদ্যোক্তা সহায়তা ইকোসিস্টেম বাড়ানোর জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার উপর জোর দেন। সকলকে একত্রিত হয়ে উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই –ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, ইজেরমার্টজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সমত জেরিন খান, ইন্সটিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ড. রুবিনা হোসাইন, ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ, টার্টল ভেঞ্চার স্টুডিও’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সারাবান তহুরা তুরিন, হারনেট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আলসা প্রধান ও প্যারাগন পাম্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো গোলাম মোস্তফা প্রমুখ।গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইকের ন্যাশনাল হোস্ট কে এম হাসান রিপন উদ্বোধনী অনুষ্ঠানে সমস্ত অংশীদার এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

সেনবাগে ১৬ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

সেনবাগে ১৬ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ

ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ফরিদপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ফরিদপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিসিক মেলা শুরু

ফরিদপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিসিক মেলা শুরু

মন্তব্য করুন