জনগণের মতামতের ভিত্তিতে ঢাকা-১৮ আসন পরিচালিত হবে: খসরু চৌধুরী

জনগণের মতামতের ভিত্তিতে ঢাকা-১৮ আসন পরিচালিত হবে: খসরু চৌধুরী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

জনগণের মতামতের ভিত্তিতে ঢাকা-১৮ আসন পরিচালিত হবে: খসরু চৌধুরী

জনগণের মতামতের ভিত্তিতে ঢাকা-১৮ আসন পরিচালিত হবে: খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী খসরু চৌধুরী সিআইপি বলেন, আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-১৮ আসনকে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলবো। এই আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। আমি জনগণের সেবক হতে চাই। আমার অঙ্গীকার, এমপি হবে জনতার।৩০ ডিসেম্বর শনিবার দুপুরে রাজধানীর উত্তরার ৩ নম্বরে সেক্টর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।এরপর খসরু চৌধুরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড ও ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।এসময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, এ কে আজদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তা‌রিখ ঘোষণা

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তা‌রিখ ঘোষণা

মন্তব্য করুন