বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল, বাড়বে সংখ্যাও

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল, বাড়বে সংখ্যাও

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল, বাড়বে সংখ্যাও

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল, বাড়বে সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রোজায় মেট্রোরেলের যাত্রী কমে গেছে। কর্তৃপক্ষের আশা, রোজার শেষ অর্ধে কেনাকাটার জন্য মানুষ বের হলে যাত্রী বাড়বে। ফলে ১৬ রোজা, অর্থাৎ আগামী ২৭ মার্চ বুধবার থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চালু রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬তম রোজার দিন মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার। পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডিএমটিসিএল সূত্র আরও জানায়, মেট্রোরেলে দিনে পাঁচ লাখ যাত্রী চলাচল করার সক্ষমতা রয়েছে। এ ক্ষেত্রে প্রতি চার মিনিট পরপর ট্রেন চালাতে হবে। এর জন্য দরকারি ২৪ সেট মেট্রোরেল আছেও। আগামী জুনের মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রোরেল চালানোর পরিকল্পনা রয়েছে। তবে যাত্রী আশানুরূপ না বাড়লে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রোরেল চালানো যাবে কি-না, এ নিয়ে কিছুটা দ্বিধায় কর্তৃপক্ষ।বর্তমানে মেট্রোরেল চলে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে সাড়ে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।ডিএমটিসিএল সূত্র বলছে, রোজা শুরুর আগের ১৫ দিন প্রতিদিন গড়ে পৌনে তিন লাখ যাত্রী যাতায়াত করেছে। কিন্তু রোজা শুরুর পর দিনে গড়ে ২ লাখ ৩৫ হাজার যাত্রী যাতায়াত করছে।এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, দিনে পাঁচ লাখ যাত্রী পরিবহন করা তাদের লক্ষ্য। এ জন্য চালুর পর থেকেই যাত্রী চলাচলের ধরন নিয়ে তারা বিশ্লেষণ করছেন। প্রয়োজন অনুসারে দুই ট্রেনের সময় কমিয়ে আনছেন। তিনি বলেন, তাঁরা নিজেদের আয়ে চলছেন। সরকার থেকে কোনো ভর্তুকি নিচ্ছেন না। মেট্রোরেল পরিচালনা ও বিদ্যুতের খরচ ওঠানো গুরুত্বপূর্ণ। যাত্রী না বাড়িয়ে ট্রেনের সংখ্যা বাড়ালে লোকসান গুনতে হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

ছাগলকাণ্ডের মতিউরকে সরানো হলো এনবিআর থেকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাঈদ খোকনের বর্ণাঢ্য শোভাযাত্রা

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাঈদ খোকনের

বন্ধের পর নতুন সূচিতে চলছে মেট্রোরেল

বন্ধের পর নতুন সূচিতে চলছে মেট্রোরেল

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

ঈদের পর মেট্রোরেল চলবে নতুন সূচিতে

ঈদের পর মেট্রোরেল চলবে নতুন সূচিতে

মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল: সেতুমন্ত্রী

মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল: সেতুমন্ত্রী

আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেল

আশুলিয়া নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেল

মন্তব্য করুন