জিনিসপত্রের দাম বাড়লেও দেশের অর্থনীতি ভালো চলছে: অর্থমন্ত্রী

জিনিসপত্রের দাম বাড়লেও দেশের অর্থনীতি ভালো চলছে: অর্থমন্ত্রী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

জিনিসপত্রের দাম বাড়লেও দেশের অর্থনীতি ভালো চলছে: অর্থমন্ত্রী

জিনিসপত্রের দাম বাড়লেও দেশের অর্থনীতি ভালো চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে। জিনিসপত্রের দাম বাড়ছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। একটি অনিশ্চয়তার ভেতরে কতদিন অর্থনীতি ভালো চালাবেন? সবাই বলছে, বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।  ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি, গ্যাস, অটোমেবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। তারা আমাদের সয়াবিনের উৎপাদন ও রপ্তানিতে আগ্রহ জানিয়েছে। ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে। তারা বলেছে, সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে৷ এখানেও তারা বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ উর্বর ভূমি। তারা মেট লাইফসহ বিভিন্ন ইনসুরেন্সেও বিনিয়োগে আগ্রহী৷ ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।মূল্যস্ফীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি, তখন মূল্যস্ফীতি ১২.৩ ছিল। সেখান থেকে এক মাসে আমাদের মূল্যস্ফীতি ৯ শতাংশ হয়েছে। এ ছাড়া ৭. ৫ শতাংশ হচ্ছে। এই অবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২.৩ শতাংশ থেকে ৭. ৫ শতাংশ হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

বাজেটের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না: সিপিডি

বাজেটের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না: সিপিডি

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মে মাসে

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মে মাসে

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট: অর্থমন্ত্রী

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট: অর্থমন্ত্রী

দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই: অর্থমন্ত্রী

দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতিতে সংকটের মধ্যেও ভালো অবস্থানে বাংলাদেশ: বিশ্বব্যাংকের এমডি

বিদেশি ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি কিছুটা চাপে আছে : অর্থমন্ত্রী

বিদেশি ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি কিছুটা চাপে আছে : অর্থমন্ত্রী

মন্তব্য করুন