ট্যাক্স গাইড প্রকাশ করল ঢাকা চেম্বার

ট্যাক্স গাইড প্রকাশ করল ঢাকা চেম্বার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

ট্যাক্স গাইড প্রকাশ করল ঢাকা চেম্বার

ট্যাক্স গাইড প্রকাশ করল ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যবসায়ী সমাজের রাজস্ব প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ‘ট্যাক্স গাইড ২০২৩-২৪’ প্রকাশ করেছে ঢাকা চেম্বার।২৭ ডিসেম্বর বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদস্য (কর আপীল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গাইডটির মোড়ক উন্মোচন করেন।ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, ঊর্ধ্বতন সহ সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ সভাপতি মো. জুনায়েদ ইবনে আলীসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ উল্লেখ করেন গত দুই দশকের বেশি সময় ধরে ঢাকা চেম্বার তার সদস্যদের আয়কর, ভ্যাট, কাস্টমস আইনের পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য ডিসিসিআই ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে। তিনি বলেন, সম্প্রতি জারি করা ‘আয়কর আইন ২০২৩’-এর আলোকে এবারের ট্যাক্স গাইডে আয়কর অংশের পরিবর্তন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আয়কর রির্টান, আপীল ও কর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহজে ও সাবলীলভাবে সম্পন্নে সহায়ক হবে। দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের গতিধারা অব্যাহত রাখতে জিডিপিতে করের অবদান বৃদ্ধির উপর জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি।সেই সাথে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রদানের প্রক্রিয়ার পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংষ্কারের উপর জোরারোপ করেন ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ। তিনি জানান, ডিসিসিআইর সদস্যবৃন্দের মাঝে প্রকাশিত ট্যাক্স গাইডটি বিনামূল্যে বিতরণ করা হবে এবং অন্যান্যরা নির্ধারিত ফি-এর মাধ্যমে চেম্বার সচিবালয় হতে ক্রয় করতে পারবেন।এনবিআর’র সদস্য ইকবাল হোসেন বলেন, ঢাকা চেম্বার নিয়মিতভাবে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে, যা আয়কর প্রদানকারীদেরকে বিশেষ সহযোগিতা প্রদান করে এবং এ ধরনের উদ্যোগের জন্য তিনি ডিসিসিআইকে ধন্যবাদ জানান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

সবজির বাজারে আগুন, মরিচের কেজি ৪০০

বাজেটের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না: সিপিডি

বাজেটের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না: সিপিডি

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মে মাসে

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মে মাসে

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

‘কৃষকবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে’

জ্বালানি ও বিদ্যুৎ খাতে রাশিয়ান বিনিয়োগের আহ্বান ঢাকা চেম্বার সভাপতির

জ্বালানি ও বিদ্যুৎ খাতে রাশিয়ান বিনিয়োগের আহ্বান ঢাকা চেম্বার সভাপতির

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

শিল্পমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সাক্ষাৎ

শিল্পমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সাক্ষাৎ

মন্তব্য করুন