অবশেষে সেই শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন

অবশেষে সেই শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

অবশেষে সেই শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন

অবশেষে সেই শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন

বিনোদন ডেস্ক: যা রটে, তার কিছু তো বটে। বহুদিন ধরে রটনা টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পিছু নিয়েছিল। অবশ্য সেই রটনাকেই বাস্তবে রূপ দিলেন যুগল এই তারকা। ১৪ ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন তারা।এদিকে ভারতীয় একটি গণমাধ্যমকে ২৭ বছর বয়সের শ্রীময়ী বলেন, এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।৫৩ বছর বয়সের অভিনেতা কাঞ্চনের সঙ্গে থাকবেন কিনা- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপাতত মায়ের কাছেই রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজনে একসঙ্গে থাকা শুরু করবো।’এদিকে কিছুদিন আগে টালিপাড়ায় ছড়িয়ে যায় আগামী ৬ মার্চ বিয়ে করবেন কাঞ্চন-শ্রীময়ী। তবে এ খবরও মিথ্যা নয়। কারণ এদিন সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে অতিথিদের তালিকাও তৈরি করা হয়েছে।টিভি অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক। ২০২১ সালে পিংকি অভিযোগ করেন, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এরপর কাঞ্চন-পিংকির মধ্যে তৈরি হয় চূড়ান্ত তিক্ততা। দীর্ঘদিন আলাদা থাকার পর গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। আর এরই মধ্যে তৃতীয়বারের মতো বিয়ে করলেন কাঞ্চন। তবে এটি শ্রীময়ীর প্রথম বিয়ে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

এবার পাঁচ সিনেমায় জমবে ঈদ

এবার পাঁচ সিনেমায় জমবে ঈদ

এসএ টিভির ঈদ আয়োজন

এসএ টিভির ঈদ আয়োজন

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

সরকারি অনুদান পাওয়া ২০ চলচ্চিত্রের তালিকা প্রকাশ

সরকারি অনুদান পাওয়া ২০ চলচ্চিত্রের তালিকা প্রকাশ

বিনোদন প্রেমীদের ভিড়ে মুখরিত ফ্যান্টাসি কিংডম

বিনোদন প্রেমীদের ভিড়ে মুখরিত ফ্যান্টাসি কিংডম

বিনোদন প্রেমীদের ভিড়ে মুখরিত ফ্যান্টাসি কিংডম

বিনোদন প্রেমীদের ভিড়ে মুখরিত ফ্যান্টাসি কিংডম

নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা

নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা

নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা

নরসিংদীতে ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা

এসএ টিভির ঈদ আয়োজন

এসএ টিভির ঈদ আয়োজন

মন্তব্য করুন