প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ০৩:৪৩ এএম
প্রতিবন্ধীদের মাঝে জয়পুরহাট সমিতির হুইল চেয়ার বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে জয়পুরহাট সমিতি, ঢাকার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
৩১ মার্চ রোববার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ঢাকাস্থ জয়পুরহাট সমিতির আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোস্তফা কামাল চপল, সহ-সভাপতি মাহবুব হাফিজ, সাধারণ সম্পাদক ইফতেখারুল আরেফিন রুপম, যুগ্ম-সম্পাদক সানোয়ার হোসেনসহ অন্যানরা।
সমিতির সদস্যরা জানান, প্রতিবছরই তাদের উদ্যোগে জেলার অসহায় মানুষের জন্য বিনামূল্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
প্রতিবন্ধীদের মাঝে জয়পুরহাট সমিতির হুইল চেয়ার বিতরণ