বিদেশে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদেশে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বিদেশে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদেশে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

আমিরাত প্রতিনিধি: বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশে অবগত করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আমিরাতে অবস্থানকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণকারীদের অনেককে ইতোমধ্যে চিহ্নিত করে সেই দেশের প্রবাসীদের দিয়ে মামলা করানো হয়েছে। সাত নদী তেরো সাগর পারি দিয়ে দেওয়া মানে দূরত্ব না। সুতরাং আমিরাতেও অপপ্রচারকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী অপপ্রচার রুখতে স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ২০ জন জবাব দিলে অপপ্রচার ঢাকা পড়ে যায়। তাই আপনাদের সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দুই দেশের জন্যই হুমকি। এসময় তিনি জানান গাজায় হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিষয়ে আওয়ামিলীগ ও সরকার সোচ্চার হলেও বিএনপি-জামায়াত নীরব। তারা একটি শব্দও করে না। বিএনপি-জামায়াত ইহুদিদের অখুশি করতে চায় না বলে দাবী করেন মন্ত্রী। জামায়াত ইসলামের স্লোগান দিলেও এখন কিছু বলে না। আল্লাহ পাক তাদের উপর নারাজ। বিএনপি এবং জামায়াত ইসলাম ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে।তিনি বলেন, মানুষ লাইন ধরে ভোট দেবে আর সেই ভোটে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। আমি রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সম্পাদন করেছি, সরকারি প্রকল্পের বাইরে নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। এর মধ্যে ৫২টি ঘর, পারিবারিক সমন্বয়ে ২৪টি মসজিদ করে দিয়েছি, রাঙ্গুনিয়ায় প্রতিটি দুর্গাপূজায় আমার অনুদান অব্যাহত আছে।আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সাইফুল ইসলাম তালুকদার ও সৌরভের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ও অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল কবির চৌধুরী।বক্তব্য রাখেন মুহাম্মদ আবু চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ ইউনুস, মোজাম্মেল ফরিদ, এমদাদ হোসেন, সাজ্জাদুল ইসলাম রুবেল, দিদারুল আলম হাসান, শোয়াইব হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাহাঙ্গীর, তপন কান্তি শীল, মোহাম্মদ জাহেদুল আলম,আব্দুল মান্নান প্রমুখ।২ ডিসেম্বর সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

বিএনপির ভোট উৎসব ম্লান করার অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপির ভোট উৎসব ম্লান করার অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপির চক্রান্ত গোয়েন্দা সংস্থাগুলো জেনে গেছে: তথ্যমন্ত্রী

বিএনপির চক্রান্ত গোয়েন্দা সংস্থাগুলো জেনে গেছে: তথ্যমন্ত্রী

বিএনপির নির্বাচন বিরোধিতা ভোটের প্রচারণায় নদীতে ভেসে গেছে: তথ্যমন্ত্রী

বিএনপির নির্বাচন বিরোধিতা ভোটের প্রচারণায় নদীতে ভেসে গেছে: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শেখ হাসিনার উন্নয়ন কিসসা-কাহিনীকেও হার মানিয়েছে: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার উন্নয়ন কিসসা-কাহিনীকেও হার মানিয়েছে: তথ্যমন্ত্রী

মন্তব্য করুন