সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মা ও মেয়ের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মা ও মেয়ের মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মা ও মেয়ের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মা ও মেয়ের মৃত্যু

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রবাসী চট্টগ্রামের মা ও মেয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন, নুর জাহান (৪৭) ও তার কন্যা আমিরাহ জাহান (১৩)। নিহতদের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া এলাকায়।নিহতরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমের পরিবারের সদস্য। নিহত নুর জাহান ব্যবসায়ী নূরুল আলমের ছোটভাই আবু তাহেরের সহধর্মিণী ও তার কন্যা আমিরা। তারা স্বপরিবারে আবুধাবিতে বসবাস করেন।জানা যায়,  নুরুল আলম তার পরিবারের ১৩ জন সদস্যসহ দু’টি গাড়ি নিয়ে সৌদি আরবে ওমরাহ করার জন্য আমিরাত থেকে রওনা দেন গত ৩১ ডিসেম্বর। সৌদি যাওয়ার পথে দুটি গাড়ির একটি গাড়ি চালাচ্ছিলেন নুরুল আলমের বড় মেয়ে রুপসা, যে গাড়িতে যাত্রী ছিলেন সাতজন। বিকাল ৫টার সময় রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে হঠাৎ রুপসার গাড়ির একটি চাকা খুলে যাওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক এই সড়ক দুর্ঘটনা ঘটে।পরে আহতদের সবাইকে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় নুরুল আলমের ছোট ভাই আবু তাহের এর সহধর্মিণী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরার (১৩) মৃত্যু হয়। আমিরাতের আবুধাবী শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম ক্লাসের ছাত্রী ছিলেন আমিরা।২ জানুয়ারি মঙ্গলবার নুরুল আলম এর সাথে কমিউনিটি নেতা নাছির তালুকদারের সাথে সৌদিয়া টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেন। সকল ধরনের আইনি পক্রিয়া সম্পন্ন হলে সৌদি আরবেই দুইজনকে দাফন করা হবে বলেও জানান তিনি। এই ব্যাপারে বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তা মেহেদী হাসানের সাথেও যোগাযোগ হয়েছে বলে জানান তারা।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

মাটিরাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারী নিহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ১০ বরযাত্রী নিহত

মন্তব্য করুন