সৌদি আরবে মাটিচাপায় ২ সিলেটি যুবক নিহত

সৌদি আরবে মাটিচাপায় ২ সিলেটি যুবক নিহত

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

সৌদি আরবে মাটিচাপায় ২ সিলেটি যুবক নিহত

সৌদি আরবে মাটিচাপায় ২ সিলেটি যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সৌদি আরবে বহুতল ভবন নির্মাণের জন্য পাহাড় কেটে কাজ করার সময় মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন নাছির উদ্দীন ও তেরা মিয়া নামে দুই বাংলাদেশী প্রবাসী। আহত হয়েছেন নুরুল ও রাজিব মিয়া নামে আরও দুই প্রবাসী।১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।আহত আরও দুই বাংলাদেশী প্রবাসী হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।নিহত নাছির উদ্দীনের পিতা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দীন জানান, সৌদি আরব রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় কাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া বর্তমানে চিকিৎসাধীন আছে।তারা তাদের ছেলের মরদেহ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত নাঙ্গলকোটের বাবুল

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত নাঙ্গলকোটের বাবুল

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মন্তব্য করুন