আমিরাতে মুষলধারে বৃষ্টিতে বিমান-মেট্রো-স্কুল বন্ধ, নিহত দুই

আমিরাতে মুষলধারে বৃষ্টিতে বিমান-মেট্রো-স্কুল বন্ধ, নিহত দুই

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

আমিরাতে মুষলধারে বৃষ্টিতে বিমান-মেট্রো-স্কুল বন্ধ, নিহত দুই

আমিরাতে মুষলধারে বৃষ্টিতে বিমান-মেট্রো-স্কুল বন্ধ, নিহত দুই

আমিরাত প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ১৫ এপ্রিল সোমবার রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝড়ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভারী বৃষ্টিপাতের পাশপাশি কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। রাস আল খাইমাতে ৪০ বছর বয়সি একজন আমিরাতি ও দেরা দুবাইয়ে একজন প্রবাসী মারা গেছেন।এটি দেশটিতে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ১৬ এপ্রিল মঙ্গলবার ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে, আমিরাতের আল আইনের খাতম আল শাকলা এলাকায় গত ২৪ ঘণ্টারও কম সময়ে ২৫৪.৮মিমি বৃষ্টিপাত হয়েছে।এদিকে ওলিউল্লাহ লিটন নামে এক বিমান যাত্রী বলেন, ‘আমরা চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শারজাহ বিমানবন্দরে এসে সাড়ে ১০টায় নামার কথা থাকলেও ঝড়ের কারণে প্রায় ২ ঘণ্টা আকাশে প্রদক্ষিণ করতে হয়েছে। পরে আল আইন বিমানবন্দরে অবতারণ করে আমাদের বহনকারী বিমানটি।’শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরাসরি ক্লাস নেওয়ার বদলে বাড়ি থেকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে মেট্রোর কার্যক্রম বন্ধ থাকায় শত শত যাত্রী আটকা পড়েছেন।এর আগে ১৫ এপ্রিল সোমবার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানায়। বিশেষ করে পাহাড় ও পিচ্ছিল সড়ক ও যে স্থান দিয়ে পানি বয়ে যায় সেসব স্থান থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোর দিকে আপাতত না যেতে সতর্কতা জারি করা হয়েছে।বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে যাবে বলেও জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। মাঝারি এবং শক্তিশালী বাতাসের প্রভাবে ধুলি ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টির প্রভাবে সাগর উত্তাল থাকবে। আর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি হলেও অস্বস্তিতে ঈদে ঘরে ফেরা মানুষরা

রাজধানীতে স্বস্তির বৃষ্টি হলেও অস্বস্তিতে ঈদে ঘরে ফেরা মানুষরা

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

মন্তব্য করুন