আরব সাগরে মাছ ধরতে গিয়ে নিহত আমিরাত প্রবাসী চট্টগ্রামের মোক্তার

আরব সাগরে মাছ ধরতে গিয়ে নিহত আমিরাত প্রবাসী চট্টগ্রামের মোক্তার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আরব সাগরে মাছ ধরতে গিয়ে নিহত আমিরাত প্রবাসী চট্টগ্রামের মোক্তার

আরব সাগরে মাছ ধরতে গিয়ে নিহত আমিরাত প্রবাসী চট্টগ্রামের মোক্তার

আমিরাত প্রতিনিধি:  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্পিডবোট দুর্ঘটনায় মুহাম্মদ মোক্তার হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ২৬ নভেম্বর রোববার সন্ধ্যায় আরব সাগরে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।এই বিষয়টি এশিয়ান টেলিভিশনকে নিশ্চিত করেন, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।নিহত মোক্তার হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। তিনি পরিবার-পরিজন নিয়ে আবুধাবিতে বসবাস করতেন। মোক্তারের সাথে থাকা অপর দুই বন্ধুও মারাত্মক আহত হয়ে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত এই দুই ব্যাক্তির নাম জুবায়ের ও মোহাম্মদ নবী হোসেন। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রাম বলে জানা যায়।মাছ ধরতে গেলে এক পর্যায়ে আরব সাগরে তাদের স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে সাহায্যের জন্যে আরেকটি স্পিডবোট এসে দড়ি দিয়ে টেনে নেয়ার সময় দড়ি ছিড়ে গেলে একটির সঙ্গে অন্যটি সজোরে ধাক্কা লেগে মোতাহের হোসেনের স্পিডবোটটি উল্টে যায়। এ সময় সাঁতার না জানায় মোক্তার সাগরে তলিয়ে যান, তবে তার দুই বন্ধু সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হন।সাপ্তাহিক ছুটির দিনে প্রায়ই মোক্তার ও তার বন্ধুরা সাগরে মাছ শিকারে যেতেন। প্রতিবারের ন্যায় এবারও মোক্তার বন্ধুদের নিয়ে সাগরে মাছ ধরতে যান। কিন্তু এবার দুর্ঘটনার শিকার হয়ে সাগরে ডুবেই নিহত হলেন তিনি।এই ঘটনায় বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত নাঙ্গলকোটের বাবুল

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত নাঙ্গলকোটের বাবুল

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মন্তব্য করুন