দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু

দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু

দেশে ফেরার পথে প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: ওমান থেকে দেশে ফেরার পথে মফিজুল হক (৪৮) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর এলাকায় তার মৃত্যু হয়।প্রবাসীর মৃত্যুর খবরে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে ওঠেছে তার গ্রামের বাড়ি। পরিবারে নেমে আসে শোকের ছায়া।মৃত মফিজুল হক উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন চরপাবর্তী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মো. আবদুল্লাহ।তিনি বলেন, জীবন জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রাস্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে। বুধবার ভোর রাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছলে মফিজুল গুরুত্বর অসুস্থ হওয়ায় সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সিলেটে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু

সিলেটে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু

সিলেটে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু

সিলেটে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু

নলডাঙ্গায় হিট স্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

নলডাঙ্গায় হিট স্ট্রোকে সৌদি প্রবাসীর মৃত্যু

কফিনবন্ধী হয়ে বেনাপোলে ফিরে এলেন সিঙ্গাপুর প্রবাসী রাকিব

কফিনবন্ধী হয়ে বেনাপোলে ফিরে এলেন সিঙ্গাপুর প্রবাসী রাকিব

মন্তব্য করুন