প্রকাশ : ১১ জানুয়ারী ২০২৪ ০৩:১৮ এএম
মালদ্বীপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মালদ্বীপ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। মালদ্বীপের হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
১০ জানুয়ারি বুধবার মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং শহিদদের রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। পরে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ ও মিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ওপর নির্মিত একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠানের সঞ্চালনায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
মালদ্বীপে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত