মালদ্বীপে সাগর থেকে মুরাদনগরের সাইদুলের মরদেহ উদ্ধার

মালদ্বীপে সাগর থেকে মুরাদনগরের সাইদুলের মরদেহ উদ্ধার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

মালদ্বীপে সাগর থেকে মুরাদনগরের সাইদুলের মরদেহ উদ্ধার

মালদ্বীপে সাগর থেকে মুরাদনগরের সাইদুলের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার সাইদুল মালদ্বীপে মারা গেছেন।  ২৫ ডিসেম্বর সোমবার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টার দিকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে সহকর্মীরা।সাইদুল মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৌজুরী গ্রামের আলাউদ্দিনের বড় ছেলে।সাইদুলের বাবা আলাউদ্দিন বলেন, তার ছেলে ৮ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিল। সোমবার রাত ২টার পর ছোট ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই। আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সাইদুল ছিল সবার বড়। আমার পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার বড় ছেলে। আমি আজ বড় অসহায় হয়ে গেলাম।আমার ছেলের মরদেহটা যেন দ্রুত দেশে এনে মাটি দিতে পারি, এই বলে সরকারের কাছে আকুল আবেদন জানান সাইদুলের বৃদ্ধ বাবা।নিহত সাইদুলের একমাত্র ছেলে ৮ বছর বয়সী হোসাইন ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। সে জন্মের পর তার বাবাকে সামনাসামনি কখনও দেখেনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার বলেন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত নাঙ্গলকোটের বাবুল

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত নাঙ্গলকোটের বাবুল

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার আবু সাইয়্যিদ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

অণ্ডকোষ টিপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মন্তব্য করুন