শেখ রাসেলের প্রতিকৃতিতে মালদ্বীপ আওয়ামী লীগের শ্রদ্ধা

শেখ রাসেলের প্রতিকৃতিতে মালদ্বীপ আওয়ামী লীগের শ্রদ্ধা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

শেখ রাসেলের প্রতিকৃতিতে মালদ্বীপ আওয়ামী লীগের শ্রদ্ধা

শেখ রাসেলের প্রতিকৃতিতে মালদ্বীপ আওয়ামী লীগের শ্রদ্ধা

মালদ্বীপ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৮ অক্টোবর বুধবার স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী মালের সী-বিল্ডিংয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।সংগঠনের যুগ্ম-সম্পাদক নুরে আলম রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন।প্রধান অতিথির বক্তব্যে, সন্তান ও পরিবারের সদস্যদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ রাসেলের জীবনধারা তুলে ধরতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে নিশ্চয়ই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রজন্মের নন্দিত নেতা হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারতেন। তাঁর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের একজন ভবিষ্যত নেতাকেই হারাতে হয়েছে এ জাতির। শেখ রাসেলকে আজ যথার্থভাবে স্মরণ করা হবে, যদি আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব চন্দন কুমার শাহা, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা কাউছার আহমেদ, মুজিবুর রহমান, এনবিএল মানি ট্রান্সপার প্রা. লি. এর লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, সিও মাসুদুর রহমান, সহ-সভাপতি মনির হোসেন, শাহ্ জালাল শিকদার, সমাজিক সংগঠন ইএসপিএনের সভাপতি জাকির হোসেন, এআর মামুন, ড. সুজন পল, আবু রাসেল হাওলাদার, সাইফুল ইসলাম, মনির হোসেনসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী নেতারা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।এর আগে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয়। বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন মাওলানা তাইজুল ইসলাম।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

রোজ গার্ডেন থেকে স্মার্ট বাংলাদেশ

রোজ গার্ডেন থেকে স্মার্ট বাংলাদেশ

মন্তব্য করুন