মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি ৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণাধীন ভবন ধসে ৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, এখনো ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতদের সবাই বাংলাদেশি বলে জানা গেছে।
২৮ নভেম্বর মঙ্গলবার রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে।
ফ্রি মালয়েশিয়া টুডে ২৯ নভেম্বর বুধবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। সেই ঘটনার পর উদ্ধারকারীরা এখনও চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।
পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখন পর্যন্ত উদ্ধারকারীরা আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে খুঁজে পেয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে এবং এই ঘটনায় আরও ১৪টি বিম ভেঙে পড়েছিল। নির্মাণাধীন এই সাইটে কাজের জন্য ১৮ জন শ্রমিক নিয়োগ করা হয়েছিল।
তিনি বলেন, এখন পর্যন্ত, আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি, দুজন যারা ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট
আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের বাংলা কার্নিভ্যাল অনুষ্ঠানে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম থাকা পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যার অন্যতম পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।২২ জুন শনিবার আমিরাতের আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক মেহেদী রুবেল যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সদস্য।অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জানা গেছে, বিতর্কিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নেতৃত্বে হঠাৎ ৩০-৪০ জনের একটি দল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। এসময় অনুষ্ঠানের আয়োজকরা ও নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। পরে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হন আরাভ খান ও তার সহযোগীরা। এতে আহত হন যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মেহেদী রুবেল। এসময় আরও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হন। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা ও মোবাইল। একপর্যায়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন।এসময় স্থানীয় একজন আরবি আরাভ খানসহ অন্যদের শান্ত হওয়ার অনুরোধ জানালে তিনি উত্তেজিত হয়ে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে বলেন, আমি ভারতীয় নাগরিক। অনুষ্ঠানের মধ্যে আমার অসংখ্য লোকজন আছে। আমাকে ঢুকতে না দিলে সব পণ্ড করে দেব।একপর্যায়ে পুলিশি সহায়তায় তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকরা তাৎক্ষণিক কিছু বলতে চাননি। অপরদিকে, এমন নিরাপত্তাহীন, অপরিকল্পিত অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশি কমিউনিটি ও দর্শক মহলে। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএইর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাব নেতারা।
আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের মানবিক সংগঠন চারিয়া সিকদার পাড়া প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।১৬ জুন রোববার স্থানীয় সময় ঈদের দিন সন্ধ্যায় শারজাহ প্রদেশের বুহেইরা কুর্নিশ ফ্ল্যাগ আইল্যান্ডে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মোহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ মাহাবুবুল আলম মাহাবুব অনুষ্ঠান সঞ্চালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ আসলাম মিয়া, মোহাম্মদ শামীম, মো. খোরশেদ মোবারক, মো. জালাল, মো. মোজাম্মেল, মোহাম্মদ ইউসুফসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।প্রবাসী বান্ধব সংগঠন ও সমাজের সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে চারিয়া প্রবাসী পরিষদের আহবায়ক শহিদুল্লাহ বলেন, পরিবার ছাড়া ভিন্ন দেশের মাটিতে ঈদ উদযাপন কষ্ট হলেও চারিয়া প্রবাসী পরিষদের নেতৃবৃন্দের সাথে ঈদ পুনর্মিলনী করতে পেরে সত্যি আনন্দিত।
আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে পশু কোরবানির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ১৬ জুন রোববার আমিরাতের সাতটি প্রদেশসহ প্রধান শহরগুলোতে সকাল ৫টা ৪১ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।স্থানীয় আমিরাতের নাগরিকসহ বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী নামাজে অংশ নেন। ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবুও সবাই সাধ্যমতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বেশিরভাগ গরু ও ছাগল জবাই করে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতসহ অন্যান্য দেশের নাগরিকরা।এরপর চলে রুমে রুমে রান্নার পর্ব। এক রুমের লোকেরা অন্য রুমে যান অতিথি হয়ে। এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশে অবস্থানরত প্রিয়জনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে শুরু হয় আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।
আমিরাত প্রতিনিধি: ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনের তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তাছাড়া প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলাসহ নানারকম বিনোদন থেকে। তাই কিছুটা হলেও প্রবাসীদের এবং তাদের ছেলেমেয়েদের আনন্দ বিনোদনের কথা চিন্তা করে আগামী ১৭ জুন (ঈদুল আজহার পরদিন) আমিরাত, কাতার ও ওমান ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।এ উপলক্ষে ১১ জুন মঙ্গলবার সারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ওসমান গনি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শারজার বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফয়সাল আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাসের উদ্দিন বাবর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ।উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মুহাম্মদ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মো. মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মো. ইকবাল, মো. সেলিমসহ অনেকে।

মন্তব্য করুন