সৌদিতে বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

সৌদিতে বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: সৌদি আরবে চলতি বছরের হজ মৌসুমে মো. আসাদুজ্জামান নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশি হাজীর মৃত্যু।১৮ মে শনিবার হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। নিহত হাজী ব্যক্তি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান।প্রকাশিত ওই প্রতিবেদনে বলা বলা হয়, ১৫ মে আসাদুজ্জামান মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে শুক্রবার রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি। প্রতিবছরের মতো এবারও হজ যাত্রীদের ভিসা নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। পবিত্র হজ পালন শেষে আগামী ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে আরাভ খানের হামলায় সাংবাদিক আহত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমিরাতে হাটহাজারী প্রবাসী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

পশু কোরবানির মধ্য দিয়ে আমিরাতে ঈদ উদযাপিত

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

হজে যেতে পারলেন না গাজার বাসিন্দারা 

হজে যেতে পারলেন না গাজার বাসিন্দারা 

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

চিত্রনায়িকা সুনেত্রা আর নেই

মন্তব্য করুন