থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার জান্তা

থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার জান্তা

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার জান্তা

থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক: কারেন বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেরে ফের বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এর ফলে থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার জান্তা বাহিনী।৬ এপ্রিল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী আরেকটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। আর এবার সেই পরাজয় ঘটেছে থাইল্যান্ডের সাথে দেশটির পূর্ব সীমান্তে।জান্তার সৈন্যরা জাতিগত কারেন বিদ্রোহীদের আক্রমণের শিকার হওয়ার পর শহরটি তাদের হাতছাড়া হয়েছে। মূলত অন্যান্য অভ্যুত্থানবিরোধী বাহিনীর মিত্র হিসেবে জাতিগত কারেন বিদ্রোহীরা জান্তার সঙ্গে লড়াই করছে।বিবিসি বলছে, মিয়ানমারের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর মায়াওয়াদ্দি রক্ষায় নিযুক্ত শত শত জান্তা সৈন্য এখন বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে। এই শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, থাইল্যান্ডের সাথে মিয়ানমারের স্থলপথে বাণিজ্যের বেশিরভাগই মায়াওয়াদ্দির মধ্য দিয়েই হয়।৫ এপ্রিল শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করে, মায়াওয়াদ্দি থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) পশ্চিমে থাঙ্গানিনাং শহরে অবস্থিত জান্তা বাহিনীর একটি ব্যাটালিয়নের সৈন্যরা তাদের কাছে আত্মসমর্পণ করেছে।আত্মসমর্পণের সময় নিজেদের উচ্ছ্বসিত যোদ্ধাদের একটি ভিডিও পোস্ট করেছে এই গোষ্ঠীটি। ওই ভিডিওতে বিপুল পরিমাণ অস্ত্রসহ অস্ত্রাগারও দেখিয়েছে তারা। এছাড়া সপ্তাহান্তে কারেন বাহিনী মায়াওয়াদ্দির ভেতরে জান্তা বাহিনীর শেষ অবশিষ্ট ব্যাটালিয়নের সাথেও আলোচনা করেছে। আলোচনার পর তারাও বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি

মিয়ানমার সীমান্তে সংঘর্ষ: বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন

মিয়ানমার সীমান্তে সংঘর্ষ: বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমার জান্তা: জাতিসংঘ

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমার জান্তা: জাতিসংঘ

জীবন বাঁচাতে আবারও বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৭৯ সদস্য

জীবন বাঁচাতে আবারও বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৭৯ সদস্য

মন্তব্য করুন