আবারও নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন ট্রাম্প

আবারও নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন ট্রাম্প

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

আবারও নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন ট্রাম্প

আবারও নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে ৩ আগস্ট বৃহস্পতিবার ফেডারেল আদালতে হাজির হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন আদালতের কাছে নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেছেন তিনি।স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসির ব্যারেট প্রিটিম্যান ইউনাইটেড স্টেটস কোর্টহাউজে নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের শুনানি হয়। ট্রাম্পের বক্তব্য শোনার কিছুক্ষণ পর বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ আগস্ট।ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। এসব প্রমাণিত হলে তার কত বছরের সাজার মুখোমুখি হতে পারেন তাও জানানো হয়। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি নির্দোষ।আদালত থেকে বেরিয়ে ভার্জিনিয়ার টারমা বিমানবন্দরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘এ ধরনের ঘটনা রাজনৈতিভাবে প্রতিপক্ষের প্রতি নিপীড়ন। আমেরিকায় এমন ঘটনার কথা কখনই ছিল না।’আদালতে হাজির হওয়ার আগে ধারণা করা হচ্ছিল ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে। অবশ্য এদিন সরকার পক্ষের কৌশুলিরা তাকে আটকের আবেদন জানাননি।ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। তৃতীয় ফৌজদারি মামলাটি হলো- একজন পর্ন তারকাকে ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখার জন্য তথ্য জাল করেছিলেন। অন্যটি ফ্লোরিডার নিজের রিসোর্টে সরকারি স্পর্শকাতর নথি গোপন করে কাছে রেখেছিলেন। এ নিয়ে গত মার্চে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তার বাড়িতে অভিযান চালায় এফবিআই। সূত্র: আল জাজিরা
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

তথ্য গোপনের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প

তথ্য গোপনের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প

তথ্য গোপনের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প

তথ্য গোপনের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প

দুর্নীতির অভিযোগে সেনাপ্রধান আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে সেনাপ্রধান আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

স্বাধীন ফিলিস্তিন গঠনে বাধা যুক্তরাষ্ট্র: আরব নেতৃবৃন্দ

স্বাধীন ফিলিস্তিন গঠনে বাধা যুক্তরাষ্ট্র: আরব নেতৃবৃন্দ

মন্তব্য করুন