রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৩৩, আহত শতাধিক

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৩৩, আহত শতাধিক

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৩৩, আহত শতাধিক

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ১৩৩, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় ২২ মার্চ শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।তদন্ত কমিটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালায় এবং বোমা নিক্ষেপ করে।রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে অবস্থিত ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে জানান, এ হামলার পর তদন্ত শুরু হয়েছে। হামলা নিয়ে প্রতিনিয়ত সবশেষ তথ্য দেওয়া হচ্ছে পুতিনকে।মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের নিউজ চ্যানেল বাজা ও ম্যাশে প্রকাশিত দুটি ভিডিওতে দেখা যায়, হামলায় হলটি থেকে ধোঁয়া বের হচ্ছে।মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের কনসার্টে একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। ওই কনসার্ট হলের সমস্ত পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

ভোলায় সাংবাদিক হুমায়ুনের উপর সন্ত্রাসী হামলা

ভোলায় সাংবাদিক হুমায়ুনের উপর সন্ত্রাসী হামলা

পীরগঞ্জে সাংবাদিকদের হামলার ঘটনায় ৩ গোডাউন সিলগালা

পীরগঞ্জে সাংবাদিকদের হামলার ঘটনায় ৩ গোডাউন সিলগালা

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

কাস্টমস অফিসারকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

গৃহবধূর বাড়িতে হামলা-লুটপাট, মামলা করে চারদিন বাড়ি ছাড়া

গৃহবধূর বাড়িতে হামলা-লুটপাট, মামলা করে চারদিন বাড়ি ছাড়া

পীরগঞ্জে সন্ত্রাসী হামলায় ৩ সাংবাদিক গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

পীরগঞ্জে সন্ত্রাসী হামলায় ৩ সাংবাদিক গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

মন্তব্য করুন