ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

ইসরাইলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।গাজায় ইসরাইলের নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদে ১৬ ডিসেম্বর শনিবার ইয়েমেন এসব ড্রোন হামলা চালায়।এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইসরাইলের ইলাত বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণার আহ্বান জানান।ইয়েমেনি বাহিনী শনিবার ইসরাইলে ড্রোন হামলা চালানোর আগের দিন শুক্রবার সাগরে ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজেও হামলা করেছে।এর আগে ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সূত্র: পার্সটুডে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করে রাফায় ইসরাইলের হামলা অব্যাহত

আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করে রাফায় ইসরাইলের হামলা অব্যাহত

ইরানে হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরাইল

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর সম্মতি

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর সম্মতি

মন্তব্য করুন