মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

মালদ্বীপের উপকূলে ইসরাইলের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের উপকূলে ইসরাইলের মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে জর্দান নিউজ জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবারে এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা হয়।জর্দান নিউজ পত্রিকা বলেছে, এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলা শিকার হলো। হামলার পর দুটি জাহাজই তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারো হামলার আশংকা ছিল।হামলার ব্যাপারে ইসরাইলের কর্মকর্তারা এখনো কোন মন্তব্য করেননি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক

রাফাহ শহরে ইসরাইলি হামলা ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রাফাহ শহরে ইসরাইলি হামলা ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রাফাহতে ইসরাইলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

রাফাহতে ইসরাইলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

মন্তব্য করুন