গাজায় ক্ষুধা-অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে হাজার হাজার মানুষ: জাতিসংঘ

গাজায় ক্ষুধা-অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে হাজার হাজার মানুষ: জাতিসংঘ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

গাজায় ক্ষুধা-অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে হাজার হাজার মানুষ: জাতিসংঘ

গাজায় ক্ষুধা-অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে হাজার হাজার মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে। এদিকে, এমন অবস্থায় গাজায় হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সেইসঙ্গে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিও জানানো হয়েছে।২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের খাদ্য সংস্থা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে খাদ্য বিতরণ বন্ধ করার পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘গাজার হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছেন এবং যখন তাদের সহায়তা বাড়ানো দরকার তখন সাহায্য বিতরণ কমিয়ে দেওয়া হচ্ছে।’সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ডেনিস ফ্রান্সিস লিখেছেন, ‘আমি আমার নিজের এবং জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আবারও দাবি করছি। যুদ্ধবিরতি হওয়াটা এখন নিষ্পাপ শিশুদেরসহ সাধারণ মানুষের জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। আর এরপরই গাজার মানুষের দুরাবস্থা নিয়ে সরব হলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরাইল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ ভোটে জাতিসংঘে প্রস্তাব পাস

স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ১৪৩ ভোটে জাতিসংঘে প্রস্তাব পাস

জাতিসংঘে গৃহীত হলো বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন

জাতিসংঘে গৃহীত হলো বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন

রাফাহ শহরে ইসরাইলি হামলা ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

রাফাহ শহরে ইসরাইলি হামলা ঠেকাতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগবে: জাতিসংঘ

গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগবে: জাতিসংঘ

মন্তব্য করুন