আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২০০০ ছাড়িয়েছে, আহতের সংখ্যা ৫ হাজারের বেশি। ৮ অক্টোবর রোববার তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২ দশকের মধ্যে এটি দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।৭ অক্টোবর শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও ৪ টি আফটারশক আঘাত হানে ঐ এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান বার্তা সংস্থা এপিকে বলেন, হেরাতের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে। এসময় তিনি জরুরী সাহায্যের আবেদন জানিয়ে বলেন, হেরাতে ৬ টির বেশি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কয়েকশ লোক এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।ইরান সীমান্ত থেকে হেরাত প্রদেশের অবস্থান প্রায় ১২০ কিলোমিটার পূর্বে । আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী খ্যাত এ শহরে প্রায় ১৯ লাখ মানুষ বসবাস করে।উল্লেখ্য, চলতি বছর জুনেও দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারায় ১ হাজারের বেশি মানুষ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

সু’চির জন্মদিন পালন করায় ২২ জন গ্রেফতার

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনা: নিহত ১৫, আহত ২৫

রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত

রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আফগানিস্তানে বন্যায় তিন শতাধিক নিহত

আফগানিস্তানে বন্যায় তিন শতাধিক নিহত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে এক রাতেই ৮০ বার ভূমিকম্প

তাইওয়ানে এক রাতেই ৮০ বার ভূমিকম্প

মন্তব্য করুন