নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: আগামী ২০২৩-২৫ মেয়াদে নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ২ ডিসেম্বর শনিবার বিকেলে। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ও নরসিংদী প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক ড. বদিউল আলম।নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  (পিপিএম), নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী জেলা সংবাদ পত্র পরিষদের (এনএসপি) সভাপতি মো. হারুন অর রশিদ।উল্লেখ্য গত ১৯ নভেম্বর নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহ-সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজে মো. মশিউর রহমান সেলিম। সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মো. আকরাম হোসেন, কোষাধ‍্যক্ষ পদে দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মো. বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে খোকসায় বিক্ষোভ ও মানববন্ধন

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল ভুঁইয়া, সম্পাদক ইয়াকুব

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল ভুঁইয়া, সম্পাদক ইয়াকুব

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল ভুঁইয়া, সম্পাদক ইয়াকুব

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল ভুঁইয়া, সম্পাদক ইয়াকুব

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক

নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

মন্তব্য করুন