রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গোপীবাগ এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।৫ জানুয়ারি শুক্রবার রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।উল্লেখ্য, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন।একই ঘটনায় এক চিকিৎসকসহ চার দগ্ধ যাত্রী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন ডা. কৌশিক বিশ্বাস (৩৫) ও আসিফ মো. খান (৩০), নাফিস আলম (২২) ও  মো. মাসুদ রানা (৩১)।এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৪ জনের মৃত্যু হয়।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বুটেক্সের নজরুল হলে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রী-শিক্ষক আপত্তিজনক অবস্থায় ধরা পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রী-শিক্ষক আপত্তিজনক অবস্থায় ধরা পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়া পৌর মেয়রসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

কুষ্টিয়া পৌর মেয়রসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ১৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুতুবদিয়ায় অদক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাদানে ঝুঁকিতে শিশু নুজাইরা, তদন্ত কমিটি গঠন

কুতুবদিয়ায় অদক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাদানে ঝুঁকিতে শিশু নুজাইরা, তদন্ত কমিটি গঠন

মন্তব্য করুন