কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

...

প্রকাশ : ১ বছর আগে

আপডেট : ১ বছর আগে

কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি করেনি, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছিল। দেশের কৃষি খাতকেই ধ্বংসের দিকে নিয়েছিল।১৫ জুন শনিবার সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ২০২৪ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষির ওপর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। এরপরই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন।শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ঘুনেধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পদক্ষেপ নেন এবং বাংলাদেশকে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার কর্মসূচি ঘোষণা দেন। আমাদের দুর্ভাগ্য সেই সময় জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়।সরকারপ্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তা নয়, এ দেশের গণতান্ত্রিক ধারাটাকেই নষ্ট করেছিল। আজ ভোটের অধিকারের কথা বলে... আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে।ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে একটা প্রহসনের নির্বাচন হয়। সেই নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র ২২ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে, কোনো প্রতিপক্ষ ছিল না।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়: খাদ্যমন্ত্রী

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

বাঘায় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহত

রোজ গার্ডেন থেকে স্মার্ট বাংলাদেশ

রোজ গার্ডেন থেকে স্মার্ট বাংলাদেশ

মন্তব্য করুন