কমনওয়েলথ এবং ওআইসি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

কমনওয়েলথ এবং ওআইসি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

কমনওয়েলথ এবং ওআইসি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

কমনওয়েলথ এবং ওআইসি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। ৫ জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেতে ব্রুস গোল্ডিং। অপরদিকে ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।অন্যদিকে জাতীয় নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিন সদস্যদের ওআইসি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক হয়।বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।এতে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে: ওবায়দুল কাদের

মন্তব্য করুন