চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে: প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে: প্রধানমন্ত্রী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে: প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য ভবিষ্যতে ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর মতো আরও চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৩ অক্টোবর শুক্রবার গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব এ নেশন)-এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো সংস্কার ও পুনরায় চালু করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ  দেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, নৈশভোজের সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থতার খোঁজ-খবর নেন। পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে চিত্রিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।এর আগে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো দেখেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। সূত্র: বাসস।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

শেখ হাসিনা তিস্তা সেতুতে ফাটল আতঙ্ক

শেখ হাসিনা তিস্তা সেতুতে ফাটল আতঙ্ক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

হাসিনা-মোদি বৈঠকে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

বড়াইগ্রামে ৮০ নারী পেলো ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

মন্তব্য করুন