১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার-২০২৪ ।১৫ মার্চ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ১ জন, চিকিৎসাবিদ্যায় ১ জন, সংস্কৃতিতে ১ জন, ক্রীড়ায় ১ জনসহ সমাজসেবায়  পেয়েছেন ৩ জন। সবমিলিয়ে ৬ ক্ষেত্রে ১০ জন এ পুরষ্কার পাচ্ছেন।পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।প্রসঙ্গত, এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিপ্লবী রবি নিয়োগীকে স্বাধীনতা পদক প্রদানের দাবিতে মানববন্ধন

বিপ্লবী রবি নিয়োগীকে স্বাধীনতা পদক প্রদানের দাবিতে মানববন্ধন

সংগীতে রাঙ্গুনিয়ার শিশু ফ্লোরার জাতীয় পুরষ্কার গ্রহণ

সংগীতে রাঙ্গুনিয়ার শিশু ফ্লোরার জাতীয় পুরষ্কার গ্রহণ

বিএনপির নাশকতার বিরুদ্ধে শিক্ষক-প্রকৌশলী-ক্রীড়াবিদদের বিবৃতি

বিএনপির নাশকতার বিরুদ্ধে শিক্ষক-প্রকৌশলী-ক্রীড়াবিদদের বিবৃতি

বিএনপির নাশকতার বিরুদ্ধে শিক্ষক-প্রকৌশলী-ক্রীড়াবিদদের বিবৃতি

বিএনপির নাশকতার বিরুদ্ধে শিক্ষক-প্রকৌশলী-ক্রীড়াবিদদের বিবৃতি

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মন্তব্য করুন