বাংলাদেশে ফের আশ্রয় নিলো ২৯ বিজিপি

বাংলাদেশে ফের আশ্রয় নিলো ২৯ বিজিপি

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

বাংলাদেশে ফের আশ্রয় নিলো ২৯ বিজিপি

বাংলাদেশে ফের আশ্রয় নিলো ২৯ বিজিপি

নিজস্ব প্রতিবেদক: আবারও বাংলাদেশে প্রবেশ করছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ জন সদস্য। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা ।১১ মার্চ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।জনসংযোগ কর্মকর্তা জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।এরআগে ফেব্রুয়ারি মাসেও মিয়ানমারের আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয় ।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ভেসে আসছে গোলাগুলি শব্দ

মিয়ানমার থেকে ফিরেছেন ৪৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১৩৪ বিজিপি-সেনা

মিয়ানমার থেকে ফিরেছেন ৪৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১৩৪ বিজিপি-সেনা

স্থাপনা ভারতীয়দের, অবৈধপথে ‘ইট’ যাচ্ছে বাংলাদেশ থেকে

স্থাপনা ভারতীয়দের, অবৈধপথে ‘ইট’ যাচ্ছে বাংলাদেশ থেকে

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

মন্তব্য করুন