ভোট ডাকাতরা এখন গণতন্ত্র চায়: প্রধানমন্ত্রী

ভোট ডাকাতরা এখন গণতন্ত্র চায়: প্রধানমন্ত্রী

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

ভোট ডাকাতরা এখন গণতন্ত্র চায়: প্রধানমন্ত্রী

ভোট ডাকাতরা এখন গণতন্ত্র চায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যারা ভোট ডাকাত ছিল, তারাই এখন গণতন্ত্র চায় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র চায়, ভোটের অধিকারের কথা বলে। যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, তাদের কাছ থেকে শুনতে হয় এই সমস্ত কথা!তিনি বলেন, মাঠের কথা মাঠে থাকবে, আমরা জনতার সঙ্গে থাকব। জনতার পাশে থাকব। জনগণের ভাগ্য পরিবর্তন করব, জনগণের জন্য কাজ করব।১৭ মে বুধবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের প্রতিনিধি টিম শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগ সভাপতি বলেন, গণতন্ত্র নিয়ে অনেকে অনেক কথা বলে, ভোটের অধিকার নিয়ে কথা বলে, বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার কবে ছিল?  নানা পদক্ষেপের ফলে, বিভিন্ন সংস্কার করে করে নির্বাচন পদ্ধতিটাকে একটা গণমুখী করেছে আওয়ামী লীগ। ভোট সম্পর্কে জনগণকে সচেতন করেছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এ স্লোগান দিয়ে মানুষকে যে ভোটের সম্পর্কে সচেতন করা, এটা আওয়ামী লীগই করেছে। এটা আর কারও না।শেখ হাসিনা বলেন, যেদিন ফিরে আসি, সেদিন তো আর চেনা মুখগুলো পাইনি, কিন্তু পেয়েছিলাম এদেশের জনগণকে, আর আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে, সেই থেকে আওয়ামী লীগ, বাংলাদেশ আর বাংলাদেশের জনগণ আমার পরিবার। আমি সেভাবেই নিয়েছি। আজকে আমি বলব, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এটাকে ধরে রেখে বাংলাদেশে এগিয়ে নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়ে সেটি কার্যকর করতে কাজ করে যাচ্ছি। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিআইইউতে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিআইইউতে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন: ওবায়দুল কাদের

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

মন্তব্য করুন