আজকে মাধ্যমিকে ভর্তির লটারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার

আজকে মাধ্যমিকে ভর্তির লটারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আজকে মাধ্যমিকে ভর্তির লটারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার

আজকে মাধ্যমিকে ভর্তির লটারি, টেলিভিশনে সরাসরি সম্প্রচার

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারি হবে ২৮ নভেম্বর মঙ্গলবার। বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এ লটারি অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।গণমাধ্যমকে মাউশি জানিয়েছে, ২৫ নভেম্বর রোববার মাধ্যমিক ভর্তির লটারির দিন নির্ধারিত থাকলেও এদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ কারনে লটারির তারিখ পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়।মাউশি আরও জানায়, ভর্তির আবেদন শুরু হয়েছে ২৪ অক্টোবর। প্রথমে ১৪ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা বৃদ্ধি করে ১৮ নভেম্বর পর্যন্ত করা হয়। এবার কেন্দ্রীয় লটারির অধীনে আসা দেশের সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬ বিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১১ লাখ ২২ হাজার ৯৪। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি। ৬৫৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন আছে ১ লাখ ১৮ হাজার ১০১টি । বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ লাখ ৬৩ হাজার ১৩টি। ৩ হাজার ১৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯টি।বেসরকারি বিদ্যালয়ে আবেদনকারী সবাই ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন খালি থাকবে।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার

বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার অভাবে বেকারত্ব বাড়ছে: এ.কে. আজাদ

শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার অভাবে বেকারত্ব বাড়ছে: এ.কে. আজাদ

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

খোকসায় জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

মন্তব্য করুন