জেনেভায় আন্তর্জাতিক আইপিইউ কাউন্সিলে স্পীকারের অংশগ্রহণ

জেনেভায় আন্তর্জাতিক আইপিইউ কাউন্সিলে স্পীকারের অংশগ্রহণ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ২ বছর আগে

জেনেভায় আন্তর্জাতিক আইপিইউ কাউন্সিলে স্পীকারের অংশগ্রহণ

জেনেভায় আন্তর্জাতিক আইপিইউ কাউন্সিলে স্পীকারের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুইজারল্যান্ডের জেনেভাতে '১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি' উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে অংশগ্রহণ করেছেন।২৭ মার্চ বুধবার সন্ধ্যায় অ্যাসেম্বলির সমাপতি আসরে উপস্থিত হয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন তিনি। সেশনে আইপিইউ'র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।সমাপনী সেশনে বক্তব্য প্রদানকালে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ২৩ মার্চ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ সমাবেশে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।  তিনি বলেন, এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে পেরে তিনি আনন্দিত।স্পীকার বলেন, বৈঠকে এশিয়া প্যাসিফিক গ্রুপের ৩২টি সদস্য রাষ্ট্র উপস্থিত ছিল এবং তারা পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সমস্ত এজেন্ডা সমাধানে অংশ নেয়।এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি,  আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

হঠাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় এমপি কালাম

হঠাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় এমপি কালাম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এমপি বাঁধনের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এমপি বাঁধনের শ্রদ্ধা

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন

১২ ব্রিজ নির্মাণ করে ৪০ গ্রামের মানুষের যোগাযোগের ব্যবস্থা করলেন এমপি পলাশ

১২ ব্রিজ নির্মাণ করে ৪০ গ্রামের মানুষের যোগাযোগের ব্যবস্থা করলেন এমপি পলাশ

মন্তব্য করুন