স্পিকারের সাথে ইউএনডিপি’র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে ইউএনডিপি’র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

স্পিকারের সাথে ইউএনডিপি’র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে ইউএনডিপি’র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলা।২৩ জানুয়ারি মঙ্গলবার স্পিকারের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।  সাক্ষাৎকালে তাঁরা এসডিজি, ইউএনডিপি’র সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ধারণ, ইউএনডিপি’র সাথে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় সংসদের অধিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি জাতীয় সংসদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে। ইউএনডিপি’র সার্বিক কর্মকাণ্ডের পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ধারণ করা যেতে পারে।  তিনি বলেন, ইউএনডিপিকে মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটির সাথে সমন্বয় করে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। বাংলাদেশ পার্লামেন্টের সাথে ইউএনডিপি’র চলমান কার্যক্রম এবং সহযোগিতামূলক প্রচেষ্টার নতুন সুযোগ অন্বেষণ করতে হবে।বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী।ইউএনডিপি'র সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।এসময় ইউএনডিপি’র প্রতিনিধি স্পিকারকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এবং পুনরায় স্পিকার হিসেবে মনোনীত হওয়ার জন্য অভিনন্দন জানান।এসময় ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এবং সংসদ বিষয়ক ফোকাল পয়েন্ট মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে: স্পিকার

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে: স্পিকার

দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে: স্পিকার

মন্তব্য করুন