প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ০৭:৩৫ এএম
রুবেল উকিলের নেতৃত্বে জেবিডি’র শ্রমিক সংগঠনের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: জাগ্রত বাংলাদেশ ‘জে বিডি’র সহযোগী সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে এর শ্রমিক সংগঠন ‘জাগ্রত শ্রমিক বাংলাদেশ’। রুবেল উকিলকে আহ্বায়ক ও সবুজ ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৭ এপ্রিল শনিবার জাগ্রত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আজমুল জিহাদ ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন ভূঁঞা এই কমিটির অনুমোদন দেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন সজিব আহম্মেদ। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মিকাইল হোসেন, সাদ্দাম হোসেন, কামাল হোসেন, সাইফুল ইসলাম।
এ সময় সংগঠনের আহ্বায়ক রুবেল উকিল শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাদ বলেন, আশা করি বাংলার শ্রমিকদের শ্রমের অধিকার রক্ষায় জাগ্রত ভূমিকা রেখে শ্রম অধিকার নিশ্চিত করবে জাগ্রত শ্রমিক বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন ভূঁঞা দেশে ও বিদেশে কর্মরত শ্রমিকদের উন্নয়নে ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক সংগঠন ভূমিকা পালনে সচেষ্ট হবে বলে আশা প্রকাশ করেন। তিনি শ্রম অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
রুবেল উকিলের নেতৃত্বে জেবিডি’র শ্রমিক সংগঠনের যাত্রা শুরু