'হরতাল ভোটে কোনো প্রভাব ফেলবে না'

'হরতাল ভোটে কোনো প্রভাব ফেলবে না'

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১১ মাস আগে

'হরতাল ভোটে কোনো প্রভাব ফেলবে না'

'হরতাল ভোটে কোনো প্রভাব ফেলবে না'

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকে বাধাগ্রস্থ করতে হরতালের আশ্রয় নিয়েছে বিএনপি ও তার সমমনা দলগুলো। ৪৮ ঘন্টার হরতাল ডাক দিয়েছে। লিফলেট বিতরণে সাধারণ মানুষের সাড়া না পেয়ে শেষমেষ হরতালকে অস্ত্র হিসেবে বেঁছে নিয়েছে নির্বাচন বর্জনকারি দলগুলো। মজার তথ্য হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে সাপ্তাহিক ছুটির দিনে কোনো হরতাল-অবরোধ কর্মসূচি কখনই পালন না হলেও এবারই প্রথম বিএনপি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে হরতাল ডেকে রীতিমত হাস্যরসের জন্ম দিয়েছে। কিন্তু বিএনপির এই হরতাল কি আদৌও নির্বানের দিন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে কোনো বাধা সৃষ্টি বা প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বরং নির্বাচন প্রতিহতের কথা বলে হরতাল ডেকে বিএনপি তার সমমনা রাজনৈতিক দলগুলো মূলত সাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্ভাচন ঘিরে যে ভিসানীতি প্রয়োগের ক্যাটাগরির কথা বলেছে তাতে বিএনপি ও তার সমমনা দলগুলো এই ক্যাটাগরিতে পড়তে যাচ্ছে বলে মনে সংশ্লিষ্টরা। মার্কিন যুক্তরাষ্ট্র বার বার বলে আসছে, তারা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা হবে বলে বার বার বলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব বিষয়ে জানতে চাইলে সাবেক কূটনীতিক মোহাম্মদ জমির বলেন, এসব হরতালের কোনো প্রভাব ভোটারদের উপর পড়বে না। ভোটররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে। ভোট দিতে যাবে। হরতাল দিয়ে ভোটারদের কেন্দ্র বিমুখ করা যাবে না। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, এটার কোনো ইমপেক্ট পড়বে না। একটা কিছু করতে হবে এ জন্য তারা এটা করেছে, হরতাল ডেকেছে। ছুটির দিনে হরতার হয় না সেটা তারা ভালো করে জানে। তবে কথা হচ্ছে, তারা এই যে হরতার ডাকলো, এটা মানুষ জানলো, বিদেশীরাও জানলো বিরোধীরা কিছু একটা করছে। তিনি বলেন, আমার মনে হয় তাদের কে কিছু একটা করতে হবে এজন্য তারা করেছে। কারণ ওকোনো হরতালই তো তারা করতে পারেনি। হরতাল করতে গেলে তো জনগণের সম্পৃক্ততা থাকতে হয়। কর্মীদের অংশগ্রহণ থাকতে হয়। কিন্তু এনফোর্স তো হয়নি, কোনো হরতালই তো হয়নি। তাই জাস্ট কিছু একটা করতে হবে, করার জন্যই করেছে। যদি একেবারেই কিছু একটা না করে তাহলে কি মনে হতো, তাই করেছে। এর কোনে ইমপেক্ট কোনোভাবেই ভোটে পড়বে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, না, এটা এতো…। আমরাও মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশি গুরুত্ত্ব দেই। তোমরাও (গণমাধ্যম) বেশি গুরুত্ত্ব দেও। তারাও ওরকম এটা সিদ্ধান্ত নিতে হবে, কিছু একটা করতে হবে, করেছে। এখন দেখছে এসব করে কোনো লাভটাব হয় না। তারাও বুঝতে পেরেছে ভিসাটিসা বন্ধ করে বাংলাদেশে…এটা ঠিক হয় না, তাই না। এটা না বুঝার তো কোনো কারণ নেই। কিছু একটা করতে হবে বলে তারা একসময় করেছিল। কিন্তু এখন তারা ঠিকই বুঝতে পারছে এটা সম্ভব না। সেই হিসাবে তারা কি করবে এটা আমি জানি না। তবে আমার মনে হয় না, সেই ধরণের কোনো পদক্ষেপ নিবে। সেই জন্য এটাকে গুরুত্ত্ব দেওয়ার কিছু নেই।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

আমরা রাজনীতি করি মানুষের জন্য: ওবায়দুল কাদের

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

আমাদের পথের বাধা বর্ণচোরা বিএনপি : ওবায়দুল কাদের

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে বিএনপির হামলা

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে বিএনপির হামলা

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মানিকগঞ্জে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

মন্তব্য করুন