আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

...

প্রকাশ : ২ বছর আগে

আপডেট : ১ বছর আগে

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সা'দের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর আ'মবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমা। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তা শেষ হবে।ইজতেমায় ইতোমধ্যে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে। আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবার জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। এতে ইমামতি করবেন মাওলানা সা'দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা'দ কান্ধলভী।ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্বের শতাধিক দেশের প্রায় ১২-১৪ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অর্ধশতাধিক দেশের ৩ হাজার ২৬৩ জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন বলে জানান তারা।বৃহস্পতিবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে এস্তেকবালি (স্বাগত) বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা শরিফ আহমেদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা হারুনুর রশিদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। বাদ আসর বয়ান করেন ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার। তার বয়ান বঙ্গানুবাদ করেন মাওলানা মুফতি জিয়া বিন কাশেম।ইজতেমা ময়দানে এবারও আসতে পারেননি তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সা'দ আহমদ কান্ধলভী। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির সদস্য হাজি মনির হোসেন।তিনি গণমাধ্যমকে জানান, মাওলানা সা'দ সাহেবের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে চার সদস্যবিশিষ্ট কমিটির আলোচনা হয়েছে। আশানুরূপ কোনো খবর এখোনো পাওয়া যায়নি। তবে ইজতেমায় মাওলানা সা'দের তিন ছেলে এসেছেন। তারা হলেন, মাওলানা ইউসুফ বিন সা'দ কান্ধলভী, মাওলানা সাঈদ বিন সা'দ কান্ধলভী ও মাওলানা ইলিয়াস বিন সা'দ কান্ধলভী।
  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

চাকরিপ্রার্থীরা আর কত  অপেক্ষা করবেন

চাকরিপ্রার্থীরা আর কত অপেক্ষা করবেন

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

সাভারে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৫ যাত্রী

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ১৪টি বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ১৪টি বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ১৪টি বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ১৪টি বিয়ে সম্পন্ন

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

মন্তব্য করুন